1. news@oasisnews24.com : www.oasisnews24.com : www.oasisnews24.com
  2. info@www.oasisnews24.com : Oasis News 24 :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় রহস্যজনক খুন!!! আসামিকে ধরতে জোর তৎপরতা। আবারো কাগুজে প্রতিষ্ঠা হতে যাচ্ছে মানবাধিকার কমিশন। অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে পে স্কেল!! “পহেলা জুলাই থেকে কার্যকর। চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, মূলহোতা কামরুল এখনো ধরাছোঁয়ার বাইরে। জীবননগরে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর ছিনতাই, কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার। ফাসির দণ্ডপ্রাপ্ত আসামি ২৬ বছর পর গ্রেফতার। যশোর কোতোয়ালি থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পোশাক শিল্পকে বাঁচাতে আবারো প্রনোদনা দিতে যাচ্ছে সরকার। স্বামীর হাতে স্ত্রী তিন কন্যাসহ পাঁচজন খুন। বিভিন্ন সরকারি হসপিটালে দালালের দৌরাত্ম্য, ধরতে সারা দেশে ব্যাপক অভিযান।

বগুড়ায় রহস্যজনক খুন!!! আসামিকে ধরতে জোর তৎপরতা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

রাতের খাবার শেষ করে রীতা রানী ও তাঁর স্বামী বিধান চন্দ্র রায় আলাদা দুটি ঘরে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে হঠাৎ নিজের ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে বিধান চন্দ্রের ঘুম ভাঙে।

পাশের ঘর থেকে তাঁর স্ত্রীর অস্বাভাবিক গোঙানির শব্দ শুনতে পান। দ্রুত স্ত্রীর ঘরে গিয়ে মেঝেতে রীতা রানীর গলা কাটা নিথর দেহ পড়ে থাকতে দেখেন তিনি।
গতকাল বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ​নিহত রীতা রানী ওই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী।

তাঁদের এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার জন্য ঢাকায় থাকেন। বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই বসবাস করতেন। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে শয়নকক্ষের মেঝে থেকে ওই গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে।

​তিনি আরো বলেন, ঘটনার রহস্য উন্মোচনসহ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট