1. news@oasisnews24.com : www.oasisnews24.com : www.oasisnews24.com
  2. info@www.oasisnews24.com : Oasis News 24 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হেরে গিয়েও মুখ্যমন্ত্রীর পদ ছাড়বেন না মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের নির্বাচনে তারকা প্রার্থীরা কোথায় কত ব্যবধানে কার কাছে হারলেন!! পশ্চিমবাংলায় মোদি ম্যাজিক!!! সিংহাসন হারালেন মমতা তাহলে কি ফেঁসে যাচ্ছেন ডক্টর ইউনুস!! অন্তর্বর্তী সরকারের সব কার্যক্রমের বৈধতার উপর রিট!! কলকাতা রাজত্ব কি হারাতে যাচ্ছেন মমতা? যশোরে নিষিদ্ধ ঘোষিত ট্যাবলেট সহ নারী আটক! দুই সন্তান নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে আপন ঘর ছাড়ল গৃহবধূ!! যশোরে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে পুলিশের নতুন মামলা। শেয়ার মার্কেট তলানিতে!! বিএনপি সরকার কখনো লুটপাট করে না!! যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি!!! সংসদে উত্থাপন করতে বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা!!!

হেরে গিয়েও মুখ্যমন্ত্রীর পদ ছাড়বেন না মমতা বন্দ্যোপাধ্যায়

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

 

কলকাতা : হেরে গিয়েও ইস্তফা দিতে নারাজ মুখ্যমন্ত্রী ! কী বললেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল? সিইও- র কথায়, ‘দেখুন এসব জিনিস আমি কিছু বলতে পারব না। উনি মাননীয় মুখ্যমন্ত্রী… উনি আইন ভাল জানেন। এতবার সাংসদ ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন… এসব ছিলেন… আমার কিছু বলা শোভা পায় না। দেশের যে সংবিধান আছে তা সুপ্রিম আছে।’

নিজের গড় ভবানীপুরে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে গেরুয়া ঝড়ে ধরাশয়ী হয়েছে জোড়াফুল। নিজের কেন্দ্রেও পর্যুদস্ত হয়েছেন, তাও পদ ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। অবাধ ভোটে মানুষের রায়ে প্রত্যাখ্যাত হয়েছেন তিনি ও তাঁর দল, গণতন্ত্রের রীতিনীতিও মানবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? উঠছে প্রশ্ন। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করছেন একের পর এক বিজেপি নেতা।

বিজেপির কাছে হেরেও ইস্তফায় নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রের রীতিনীতিও মানবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? ৩ বারে মুখ্যমন্ত্রীর এই আচরণ কি মানায়? ইস্তফার নারাজ মমতা, জনতার রায়কে অপমান? মঙ্গলবার বিকেলে সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, ‘আমরা জিতেছি, হারিনি, কেন পদত্যাগ করতে যাব?’ বিপুল ভোটে হেরেও মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় ! কিন কেন ? উঠছে প্রচুর প্রশ্ন। মমতা বলছেন, ‘কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। ইস্তফা দেওয়ার প্রশ্ন কেন উঠছে? জোর করে ভোট লুট করা হয়েছে’, বুধবার বিকেলের সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

“আমরা তো হারিনি। হারলে পদত্যাগ করতাম।” রাজ্যে তৃণমূল ধরাসায়ী হওয়ার পরও, এমন আজব দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার তীব্র সমালোচনা করেছে বিজেপি। লজ্জাজনক হারের পরেও কেন ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চাইছেন তৃণমূল নেত্রী? উঠছে প্রশ্ন। মমতা বলেছেন, ‘হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে পদত্য়াগটা করতাম। এখন তো প্রশ্নই আসে না।’ মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয় তিনি রাজভবনে যাবেন কিনা? জবাব তৃণমূল নেত্রী বলেন, ‘কেন? কীসের জন্য? আমরা তো হারিনি যে যাব। জোর করে দখল করে, যদি কেউ মনে করে যে আমাকে পদত্য়াগ করতে হবে না, সেটা নয়।’ ৭ মে, বৃহস্পতিবার শেষ হবে চলতি রাজ্য সরকারের মেয়াদ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন? ভোটের ফলাফল বেরনোর পরও যেন বিতর্ক থামছে না।

 

 

২০২১-এর তুলনায় বিজেপির ভোট বাড়ল ৬৩ লক্ষ

১৫% ভোটের সুইং, তৃণমূলের ‘খেলা’ শেষ! ২০২১-এর তুলনায় বিজেপির ভোট বাড়ল ৬৩ লক্ষ। ২০২১-এর তুলনায় তৃণমূলের ভোট কমল ২৯ লক্ষ। বিজেপির পেল ৪৬% ভোট, তৃণমূলের প্রাপ্তি ৪১%, ২০২১-এ তৃণমূল পেয়েছিল ৪৮%, বিজেপি ৩৮%, ১৫%-এর ভোট সুইংয়ে ৭৭ থেকে বেড়ে বিজেপি ২০৭, ২০২১-এর ১০%-এর ঘাটতি মিটিয়ে তৃণমূলের চেয়ে আরও ৫% বেশি ভোট বিজেপির। গেরুয়া ঝড়ে ধরাশায়ী মুখ্যমন্ত্রী-সহ ২২জন মন্ত্রী। অরূপ, সুজিত, শশী, চন্দ্রিমা, ব্রাত্য থেকে সিদ্দিকুল্লা-একের পর এক মন্ত্রীর হার। ৯ জেলায় তৃণমূল ‘নিশ্চিহ্ন’, ৮০-তেই আটকে তৃণমূল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট