1. news@oasisnews24.com : www.oasisnews24.com : www.oasisnews24.com
  2. info@www.oasisnews24.com : Oasis News 24 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কারা পাচ্ছেন, এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার!!! আসছে মন্ত্রী সভার পরিবর্তন! নতুন মন্ত্রিসভায় আলোচনায় যারা!! স্থানীয় সরকার নির্বাচন, থাকছে না দলীয় প্রতীক, আইনে আসছে ব্যাপক পরিবর্তন!!! বগুড়ায় রহস্যজনক খুন!!! আসামিকে ধরতে জোর তৎপরতা। আবারো কাগুজে প্রতিষ্ঠা হতে যাচ্ছে মানবাধিকার কমিশন। অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে পে স্কেল!! “পহেলা জুলাই থেকে কার্যকর। চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, মূলহোতা কামরুল এখনো ধরাছোঁয়ার বাইরে। জীবননগরে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর ছিনতাই, কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার। ফাসির দণ্ডপ্রাপ্ত আসামি ২৬ বছর পর গ্রেফতার। যশোর কোতোয়ালি থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ,

কারা পাচ্ছেন, এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার!!!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

 

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ ঘোষণা করেছে সরকার। এই পুরস্কারের জন্য ২৮ ক্যাটাগরিতে ৩২ বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে নির্বাচন করা হয়েছে।

 

মঙ্গলবার (২ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ শাখার এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশিষ্ট অভিনেত্রী ঝর্ণা বসাক শবনম ও বিশিষ্ট চলচ্চিত্র সম্পাদক ফজলে হক যুগ্মভাবে এবং মরহুম তারেক মাসুদ (মরণোত্তর) ও মরহুম আব্দুল লতিফ বাচ্চু (মরণোত্তর) যুগ্মভাবে আজীবন সম্মাননা পদকে মনোনীত হয়েছে।

ঈদের ৭ম দিনেও আরটিভিতে বিশেষ আয়োজন
কে এম হালিমুজ্জামান ‘সাঁতাও’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক পুরস্কার পাচ্ছেন। ‘মরিয়ম’ চলচ্চিত্রের জন্য চৈতালী সমদ্দার পাচ্ছেন শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার।

‘লীলাবতী নাগ : দ্য রেবেল’-এর জন্য শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্রে পুরস্কার পাচ্ছেন এলিজা বিনতে এলাহী। ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র) পুরস্কার পাচ্ছেন আহাম্মেদ ফজলে রাব্বি আফরান নিশো, ‘সাঁতাও’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র) পুরস্কার পাচ্ছেন আইনুন নাহার পুতুল, ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্বচরিত্র) পুরস্কার পাচ্ছেন মনির আহাম্মেদ, ‘ওরা সাত জন’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্বচরিত্র) পুরস্কার পাচ্ছেন নাজিয়া হক অর্ষা, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বা অভিনেত্রী (খল চরিত্র) পুরস্কার পাচ্ছেন খন্দকার রশিদ আহমেদ, ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বা অভিনেত্রী ক্যাটাগরিতে (কৌতুক চরিত্র) পুরস্কার পাচ্ছেন শহীদুজ্জামান সেলিম।

‘আম কাঁঠালের ছুটি’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ শিশুশিল্পী ক্যাটাগরিতে মো. লিয়ন, একই চলচ্চিত্রে শিশুশিল্পী শাখায় (বিশেষ পুরস্কার) পাচ্ছে আরিফ হাসান আনাইরা খান, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক ক্যাটাগরিতে মোস্তাফিজুর রহমান চৌধুরী ইমন, ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ নৃত্য পরিচালক ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন হাবিবুর রহমান, ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ গায়ক ক্যাটাগরিতে কাজী মো. আলী জাহাঙ্গীর (বালাম), ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ গায়িকা ক্যাটাগরিতে অবন্তী দেব সিঁথি, ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার ও শ্রেষ্ঠ কাহিনিকার যথাক্রমে মো. অলিউল্লাহ (সোমেশ্বর অলি), মুনির মাহমুদ প্রিন্স (প্রিন্স মাহমুদ) ও ফারুক হোসেন।

‘রক্তজবা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার পাচ্ছেন মো. তাসনীমুল হাসান, ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে যুগ্মভাবে পুরস্কার পাচ্ছেন রায়হান রাফী চৌধুরী (রায়হান রাফী) ও সৈয়দ নাজিম উদ দৌলা, ‘ওরা সাত জন’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সম্পাদক হিসেবে পুরস্কার পাচ্ছেন মো. সালাহ উদ্দিন আহমেদ বাবু, ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ শিল্প নির্দেশক ও শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে পুরস্কার পাচ্ছেন যথাক্রমে শহীদুল ইসলাম ও সুমন কুমার সরকার, ‘সাঁতাও’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ শব্দ গ্রাহক হিসেবে পুরস্কার পাচ্ছেন সুজন মাহমুদ, ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন বীথি আফরীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট