1. news@oasisnews24.com : www.oasisnews24.com : www.oasisnews24.com
  2. info@www.oasisnews24.com : Oasis News 24 :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

মুয়াজ্জিনের হাত ধরে তিন সন্তানের জননী উধাও।

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিল উপজেলায় তিন সন্তানকে ফেলে রেখে নগদ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এবং মালামাল নিয়ে এক কানাডা প্রবাসীর স্ত্রী উধাও হওয়ার খবর পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, চাটখিল দক্ষিণ বাজারের একটি মসজিদের মুয়াজ্জিন মো. রিয়াজ হোসেনের (২৬) সাথে পরকীয়া প্রেমের টানে তিনি ঘর ছেড়েছেন।

এই ঘটনায় গত ২৮ জুন চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারীর মা মোসা. নাজমা আক্তার (৬০)।
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, উপজেলার ৭নম্বর হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামের বাসিন্দা মো. আবু ইউসুফের মেয়ে নিশাত আক্তারের (৩০) স্বামী দীর্ঘদিন ধরে কানাডায় প্রবাসী। স্বামী বিদেশে থাকায় নিশাত তার ৩ সন্তান নিয়ে উত্তর নারায়ণপুর গ্রামে মায়ের বাড়িতেই বসবাস করছিলেন।
অভিযোগে উল্লেখ করা হয়, চাটখিল দক্ষিণ বাজারস্থ নোমান হাসপাতালের পেছনের মিজি বাড়ি মসজিদের মুয়াজ্জিন ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা মো. রিয়াজ হোসেন (২৬) চাটখিলে থাকার সুবাদে নিশাত আক্তারের সাথে গোপনে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন।
এরই ধারাবাহিকতায়, গত ২৭ জুন দুপুর আনুমানিক আড়াইটার দিকে রিয়াজ হোসেন কৌশলে নিশাত আক্তারকে নিয়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় নিশাত তার ৩ সন্তানকে নানার বাড়িতে রেখে যান।
বাদী অভিযোগে দাবি করেন, ঘর ছাড়ার সময় নিশাত আক্তার ঘর থেকে নগদ ৯ লাখ ১০ হাজার টাকা এবং প্রায় ১৪ জোড়া কানের দুল, ৬টি আংটি, ১টি চেইন ও ২টি ব্রেসলেটসহ বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে যান। এছাড়া ঘর থেকে টিভি, হাঁড়ি-পাতিল, ফ্রিজে থাকা মাছ-মাংস এবং ২ লাখ টাকা মূল্যের ১টি স্কুটি (মোটরসাইকেল) সহ যাবতীয় মালামাল নিয়ে যান।
পরবর্তীতে পরিবারের লোকেরা প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ তল্লাশি করে ১ নম্বর ও ২ নম্বর বিবাদীর একটি যৌথ বিয়ের হলফনামা (অ্যাফিডেভিট) উদ্ধার করে।
নোয়াখালীর নোটারি পাবলিকের কার্যালয় থেকে সম্পাদিত ওই হলফনামা অনুযায়ী, তারা গত ৪ মে পূর্বের কাবিননামা বাতিল করে নতুন করে বিয়ে করেছিলেন। বিয়ের বিষয়টি গোপন রেখে তারা পরিকল্পিতভাবে এই অর্থ ও অলঙ্কার হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট