1. news@oasisnews24.com : www.oasisnews24.com : www.oasisnews24.com
  2. info@www.oasisnews24.com : Oasis News 24 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেফতার।

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

অনেক  নাটকীয়তার পর নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শ্রম আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানার আসামি
সাজেদুল ইসলাম শুভ্র (ভাইস চেয়ারম্যান) বনানীর একটি ভবনে আত্মগোপন করেছিলেন — পুলিশের একটি দল তাকে গ্রেফতার করতে গতকাল রাত ১১টায় ভবনটিতে প্রবেশের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়, তখন থেকেই ভোর পর্যন্ত ভবনের সামনে অপেক্ষা করছিলেন তাঁরা, এছাড়াও কয়েকটি গণমাধ্যমের কর্মীরা সারারাত এখানে অবস্থান করেন।

রাতে সাজেদুল ইসলাম শুভ্র এই বাড়ি থেকে বের না হয়ে নানা ভাবে চেষ্টা করেন প্রভাব খাটিয়ে বের হতে, তার গাড়ি চালক ও দেহরক্ষী উপস্থিত পুলিশ সদস্যদের সাথেও বেশ উশৃঙ্খল আচরণ করে বলে জানা গেছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তাকে গ্রেপ্তারের পর আদালতে নিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট