1. news@oasisnews24.com : www.oasisnews24.com : www.oasisnews24.com
  2. info@www.oasisnews24.com : Oasis News 24 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন

চৌগাছায় বহুল আলোচিত হত্যা মামলার আসামি গ্রেফতার।

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

চৌগাছায় বিএনপি কর্মী আতিয়ার হ’ত্যা মামলার প্রধান আসামী ফতেপুর গ্রামের মোহাম্মদ আলী গ্রেপ্তার হয়েছে।

এ মামলায় এর আগে গ্রেপ্তারকৃত কবীর ও মোহাম্মদ আলী পরিকল্পিতভাবে আতিয়ারকে হ’ত্যা করে বলে আগে গ্রেপ্তারকৃত কবীর স্বীকারোক্তি দিয়েছে পুলিশের কাছে।

কবীরের স্বীকারোক্তিমতে হ’ত্যাকান্ডের স্থান পরিদর্শন করেছেন পুলিশের উর্ধতন কর্মকর্তারা এবং ঘটনাস্থল থেকে হ’ত্যাকান্ডের আলামত জব্দ করেছেন।

এ ঘটনায় এরআগে আটক হওয়া সুজা (৫০) কেও এজহারভুক্ত আসামী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার রাতে নি’হ’ত আতিয়ারের ভাই রাশেদ চৌগাছা থানায় মোহাম্মদ আলী ও কবীরসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭/৮জনের নামে এজহার দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখিত অভিযুক্ত আসামিগণ হলেন ১| মোহাম্মদ আলী (৩৮), পিতা-আমিন উল্লাহ, ২| মোঃ কবির হোসেন (২৫), পিতা-আশাদুল ইসলাম, ৩| আঃ আলিম @ আব্দুল (৫২), পিতা-মৃত নঈমুদ্দিন, ৪| দাউদ হোসেন (৪৯), পিতা-রব্বানী, সর্ব সাং-ফতেপুর, ৫| শুকুর আলী (৪২), পিতা- নুরু, ৬| মোঃ আঃ রহিম (৪৮), পিতা-তাজুল ইসলাম, উভয় সাং-মনমথপুর, ৭| মোঃ হাসান আলী (৩৫), পিতা-মকরব আলী, ৮| মোঃ আবুল কাশেম (৪৮), পিতা-মৃত শাহাদৎ মহরী, ৯| মোঃ সুজা (৫০), পিতা-মৃত ইনা, সর্ব সাং-লস্কারপুর, সর্ব থানা-চৌগাছা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট