1. news@oasisnews24.com : www.oasisnews24.com : www.oasisnews24.com
  2. info@www.oasisnews24.com : Oasis News 24 :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

২২ বছরের সংসার ছেড়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে ঘর ছাড়লেন নারী!!!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

 

​ফেনী জেলার, ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ বল্লভপুর কাজী বাড়ির বাসিন্দা আনিসুর রহমানের স্ত্রী হাজেরা আক্তার পুতুল (৪০) নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার সম্পদ নিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘ ২২ বছরের সংসার জীবন ছেড়ে এভাবে চলে যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​অভিযোগ ও ঘটনার বিবরণ:
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, হাজেরা আক্তার পুতুল গত ৭ জুলাই, মঙ্গলবার সকাল ৯টার দিকে ছাগলনাইয়া কলেজ রোডের মোটরস গলি এলাকার ‘এস আলম টাওয়ার’-এ অবস্থিত তাদের ভাড়া বাসা থেকে বাজার করার কথা বলে বের হন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

​পরবর্তীতে পরিবারের সদস্যরা জানতে পারেন, তিনি তার স্বামীকে তালাক দিয়ে চাঁদপুরে বসবাসরত তার পরকীয়া প্রেমিক সুজন (২৯)-এর কাছে চলে গেছেন। এ ঘটনায় তার মেয়ে সাফিয়া আক্তার বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী জানান, তার মা বাসা থেকে বের হওয়ার সময় ঘরের মূল্যবান স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে গেছেন। ঘটনার পর থেকে অভিযুক্তের ব্যবহৃত দুটি মোবাইল ফোনই বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবার সূত্রে আরও জানা যায়, ২০০৪ সালের ৩০ এপ্রিল তাদের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে ২২ বছরের এই সংসার জীবনের সূচনা হয়েছিল। বর্তমানে স্থানীয়দের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট