1. news@oasisnews24.com : www.oasisnews24.com : www.oasisnews24.com
  2. info@www.oasisnews24.com : Oasis News 24 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

যশোরে নিষিদ্ধ ঘোষিত ট্যাবলেট সহ নারী আটক!

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩২৭ বার পড়া হয়েছে
  1. আবারো যশোরে নিষিদ্ধ ঘোষিত মাদক সহ নারী গ্রেফতার,৩৬শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী রোজিনা সাইফুলকে আটক করেছে যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।রোববার দুপুরে উপশহরের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রোজিনা উপশহরের এ-ব্লকের আব্দুল মান্নানের বাড়ির ভাড়াটিয়া সাইফুল ইসলামের স্ত্রী। মামলার অভিযোগে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালায়। এ সময় রোজিনা সাইফুলকে আটক করা হয় এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে ঘর থেকে ৩৬শ’ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক রোজিনা ও তার পলাতক স্বামী সাইফুল ইসলামকে আসামি করে মামলা করেছেন উপপরিদর্শক রাফিজা খাতুন। আটক রোজিনাকে রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট