1. news@oasisnews24.com : www.oasisnews24.com : www.oasisnews24.com
  2. info@www.oasisnews24.com : Oasis News 24 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

বিভিন্ন সরকারি হসপিটালে দালালের দৌরাত্ম্য, ধরতে সারা দেশে ব্যাপক অভিযান।

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

সারাদেশে সরকারি হসপিটাল গুলোতে দালাদের দৌরাত্ম ঠেকাতে ব্যাপক অভিযান শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। সারাদেশে সরকারি হাসপাতালগুলো পুরোপুরি দালালদের দখলে। বিভিন্ন এলাকা থেকে হসপিটালে আসা রোগী গুলোকে ভুল  বুঝিয়ে , বিভিন্ন বেসরকারি হসপিটালে রেফার করার ষড়যন্ত্রে লিপ্ত এক ধরনের দালালরা। তারা রোগীকে ভুল বুঝিয়ে কমিশনের আশায় বিভিন্ন বেসরকারি  হসপিটালে নিয়ে যায়। এছাড়াও মেডিসিন কেনার ক্ষেত্রেও তাদের থাকা নির্দিষ্ট কিছু ফার্মেসিতে রেফার করে, যার কারণে দূর দুরান্ত থেকে আসা সাধারণ মানের রোগীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন  হয। সারাদেশের বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা গেছে, ডাক্তার প্রেসক্রিপশন লেখার  সাথে সাথে, এক শ্রেণী দালাল চক্র, ওই প্রেসক্রিপশনে থাকা, পরীক্ষা-নিরীক্ষা তাদের নির্ধারিত একটি ক্লিনিকে পরীক্ষা করাতে বলে, যেটা সহজেই সরকারি হসপিটালে করানো যেত। গ্রাম থেকে আসা সাধারণ মানুষকে তারা বলেন, এই টেস্ট গুলি এখানে হবে না, আর হলেও তা পেতে তিন চার দিন সময় লাগবে। এজন্য গ্রাম থেকে আসা সাধারণ মানুষ, তাদের কথায় একমত হয়ে বিভিন্ন অনিবন্ধিত ক্লিনিকে টেস্ট করাতে বাধ্য হয়। আর এসব ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে, গতকাল থেকে সারাদেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়, আর এই অভিযানে, হসপিটালে থাকা বিভিন্ন দালালেরা শটকে পড়েন, এবং হসপিটালে অনেক সুশৃংখলভাবে সেবা নিতে দেখা যায়। এরকম অভিযান মাঝেমধ্যে চললে দালালেরা অনেকেই পেশা পরিবর্তন করে বে বলে অনেকেই মনে করছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট