1. news@oasisnews24.com : www.oasisnews24.com : www.oasisnews24.com
  2. info@www.oasisnews24.com : Oasis News 24 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

জীবননগরে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর ছিনতাই, কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

 

ঝিনাইদহের মহেশপুরে ছিনতাই হওয়া সাড়ে ৬ লক্ষ টাকা ৬ ঘন্টার মধ্যে উদ্ধার সহ ৩ জন আসামীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
জানা গেছে গত ১১ ই মে বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের মিতালি খাতুন তার ভাতিজা লিটককে সাথে নিয়ে পারশবর্তি জীবননগর উপজেলা শহরের ব্রাক ব্যাংক থেকে ৬ লক্ষ ৫০ হাজার টাকা উক্তলোন করে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে মহেশপুর উপজেলার মথুরা নগর নামকস্থানে পৌঁছালে পিছন থেকে দুটি মোটরসাইকেলে ৪ জন এসে মহিলার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। মিতালি খাতুন মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।

এঘটনায় তাতক্ষনিক ভাবে ভুক্তভোগী মহিলা বাদী হয়ে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে, মহেশপুর থানার কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এর দিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে রাত ১২টার দিকে অভিযান পরিচালনা করে মহেশপুর পৌর সভার জলিলপুর এলাকা থেকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রী কলেজ লাইবেরিয়ানে কর্মরত মোস্তফা জামান বরকত সহ ৩ জন ছিনতাই কারীকে আটক ও দুটি মোটরসাইকেল ও ৬ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। এঘটায় মহেশপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট