1. news@oasisnews24.com : www.oasisnews24.com : www.oasisnews24.com
  2. info@www.oasisnews24.com : Oasis News 24 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
এক ঘন্টায় ট্রাম্পের সাত মিথ্যা, হরমুজ প্রণালী ফের বন্ধ করলে ইরান। চৌগাছার সাবেক ওসি এর বিরুদ্ধে মামলা!! পিবিআইকে তদন্তের নির্দেশ! হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দিল ইরান। আমেরিকার চাপ নাকি চীনের অনুরোধ! ইরান কে হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চীনের অনুরোধ! তাহলে কারণ কি এই??? চার ইসরাইল গুপ্তচর আটক করল ইরান। ফের বৈঠকে বসতে যাচ্ছে আমেরিকা -ইরান সারা দেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। বিএনপি দিনের আলোতে প্রতারণা করেছে :হাসনাত আব্দুল্লাহ যশোরে নিষিদ্ধ ঘোষিত ট্যাবলেট সহ একজন নাটক সমাধান ছাড়াই শেষ হলো ইরান আমেরিকা বৈঠক!!!

চৌগাছার সাবেক ওসি এর বিরুদ্ধে মামলা!! পিবিআইকে তদন্তের নির্দেশ!

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

অবশেষে মামলা, যশোরের চৌগাছায় চাঁদাবাজি, মারধর ও বাড়িঘর লুটপাটের অভিযোগ তুলে চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের বাসিন্দা তামান্না নাজনীন লাভলী যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।
আদালতের বিচারক রিয়াজ উদ্দিন অভিযোগটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী তাহমিদ আকাশ।
মামলায় অভিযুক্তরা হলেন—চৌগাছা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, সাবেক এসআই মেহেদী হাসান মারুফ, এসআই হোসেন পাটোয়ারী এবং এএসআই আব্দুর রহমান শান্ত। বর্তমানে আনোয়ার হোসেন ফরিদপুরের ভাঙ্গা থানায় এবং মারুফ ঝিকরগাছা থানায় কর্মরত বলে জানা গেছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, মাকাপুর গ্রামের মৃত হায়দার আলীর পরিবারের সদস্যদের মধ্যে প্রায় ৪০ বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে বাদীর এক ভাইয়ের প্রভাবে পুলিশকে ব্যবহার করে তাকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
বাদীর দাবি, ২০২৫ সালের ২৯ এপ্রিল তাকে থানায় ডেকে নিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে ভয়ভীতি দেখিয়ে তিনি ২ লাখ টাকা দেন এবং বাকি টাকা দ্রুত পরিশোধের জন্য চাপ দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, অবশিষ্ট টাকা দিতে না পারায় গত ৬ মে অভিযুক্ত পুলিশ সদস্যরা এলাকায় গিয়ে বাদীর এক আত্মীয়কে মারধর করেন। একই দিন সন্ধ্যায় তারা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং বিপুল পরিমাণ ধান নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তা গ্রহণ না করে উল্টো হুমকি দেয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে ন্যায়বিচারের আশায় আদালতের শরণাপন্ন হয়েছেন বলে জানিয়েছেন বাদী তামান্না নাজনীন লাভলী।#crime#police#

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট