1. news@oasisnews24.com : www.oasisnews24.com : www.oasisnews24.com
  2. info@www.oasisnews24.com : Oasis News 24 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফাসির দণ্ডপ্রাপ্ত আসামি ২৬ বছর পর গ্রেফতার। যশোর কোতোয়ালি থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পোশাক শিল্পকে বাঁচাতে আবারো প্রনোদনা দিতে যাচ্ছে সরকার। স্বামীর হাতে স্ত্রী তিন কন্যাসহ পাঁচজন খুন। বিভিন্ন সরকারি হসপিটালে দালালের দৌরাত্ম্য, ধরতে সারা দেশে ব্যাপক অভিযান। শুভেন্দু অধিকারীর পার্সোনাল সেক্রেটারি আততায়ীর গুলিতে নিহত। সন্দেহ এর তীর তৃণমূল কংগ্রেসের দিকে। হেরে গিয়েও মুখ্যমন্ত্রীর পদ ছাড়বেন না মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের নির্বাচনে তারকা প্রার্থীরা কোথায় কত ব্যবধানে কার কাছে হারলেন!! পশ্চিমবাংলায় মোদি ম্যাজিক!!! সিংহাসন হারালেন মমতা তাহলে কি ফেঁসে যাচ্ছেন ডক্টর ইউনুস!! অন্তর্বর্তী সরকারের সব কার্যক্রমের বৈধতার উপর রিট!!

যশোর কোতোয়ালি থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ,

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

যশোর কোতোয়ালি থানার বিরুদ্ধে, গাড়ি আটক করে হয়রানির অভিযোগ করেন, মোছাঃ হীরা খাতুন ঢাকায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেন যশোর কোতয়ালী থানা পুলিশ তার গাড়ি আটক করে এবং পরবর্তীতে তার গাড়ি হস্তান্তর না করে অবৈধভাবে তাদের হেফাজতে রেখেছেন।

মোছাঃ হীরা খাতুন (৩৮), স্বামী-মোঃ আলী হাসান ৥ আলী, পিতাঃ-মোঃ আসাদুজ্জামান, মাতা- মোছাঃ রেখা খাতুন, সাং-আড়পাড়া, থানা-শালিখা, জেলা-মাগুরা। তিনি বঙ্গবন্ধু সৈনিক লীগের মাগুরা জেলার সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার স্বামী মোঃ আলী হাসান এর বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর ডাকাতি মামলা তদন্তাধীন ছিল। গত-১১/০৫/২০২৬ খ্রিঃ ঢাকায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেন যশোর কোতয়ালী থানা পুলিশ তার গাড়ি আটক করে এবং পরবর্তীতে তার গাড়ি হস্তান্তর না করে অবৈধভাবে তাদের হেফাজতে রেখেছেন।

গত-২৭/০৩/২০২৬ খ্রিঃ জনৈক ব্যক্তি থানাতে ফোন করে জানান যে, যশোর কোতয়ালী থানা সংলগ্ন রাস্তার বিপরীত পাশে রিচম্যান নামক পোশাকের শোরুমের সামনে রেড ওয়াইন কালারের সিএইচ আর নামক টয়োটা ব্রান্ডের একটি হাইব্রিড গাড়ি (রেজিস্টেশন নং-ঢাকা মেট্রো-২১-৪১১৩) অনেকক্ষণ যাবত পরে আছে। গাড়িটির মালিক কিংবা ড্রাইভারকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। সংবাদ পেয়ে কোতয়ালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় এবং রাত ২০.১৫ ঘটিকার সময় বিধিমোতাবেক জিডিমূলে উপস্থিত সাক্ষীদের সামনে বেওয়ারিশ হিসেবে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি জব্দ করা হয়।

পরবর্তীতে মোছাঃ হীরা খাতুন (৩৮) কোতয়ালী থানাতে এসে দাবি করেন যে, বেওয়ারিশ হিসেবে পরিত্যক্ত অবস্থায় রেড ওয়াইন কালারের সিএইচ আর নামক টয়োটা ব্রান্ডের হাইব্রিড (রেজিস্টেশন নং-ঢাকা মেট্রো-২১-৪১১৩) গাড়িটির মালিক সে। তিনি গাড়ির মালিক হিসেবে দাবি করায় কোতয়ালী থানা পুলিশ তাকে পরামর্শ দেয় যে, গাড়ির সঠিক কাগজপত্র আইন মোতাবেক আদালতে উপস্থাপন করে আদালতের গাড়ি হস্তান্তরের আদেশনামা নিয়ে থানায় আসলে গাড়িটি তাকে হস্তান্তর করা হবে।

অদ্যবদি মোছাঃ হীরা খাতুন (৩৮) গাড়ির সঠিক কাগজপত্র আইন মোতাবেক আদালতে উপস্থাপন করে আদালতের গাড়ি হস্তান্তরের আদেশনামা নিয়ে কোতয়ালী থানাতে যোগাযোগ করেন নাই। সুতরাং তার দেওয়া সাংবাদিক সম্মেলনের মাধ্যমে থানা পুলিশের বিরুদ্ধে গাড়ি অবৈধভাবে আটক রাখার অভিযোগটি সম্পূর্ণ অযৌক্তিক, বানোয়াট ও ভিত্তিহীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট