1. news@oasisnews24.com : www.oasisnews24.com : www.oasisnews24.com
  2. info@www.oasisnews24.com : Oasis News 24 :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি!!! সংসদে উত্থাপন করতে বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা!!! উদ্বোধন হতে যাচ্ছে, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র!! আলোচিত পুলিশ বাবা মা হত্যাকারী ঐশী, বর্তমান খবর কি?? যশোরে আসছেন প্রধানমন্ত্রী!! কর্মসূচিতে কি থাকছে?? প্রথম সংসারে তিন সন্তান রেখে বিয়ে করেন নায়ক আলমগীর।। নায়ক আলমগীরের অজানা অধ্যায়!!! সংরক্ষিত নারী আসনে, বিএনপি’র ১৬ জন কোটিপতি, জামাত এনসিপির কয়জন??? ইরান যুদ্ধে হারার পথে আমেরিকা!! সম্মানজনক এক্সিট প্লান খুঁজছে?? পশ্চিমবঙ্গে হয়ে গেল প্রথম দফার নির্বাচন!!! ভোট পড়ার হার প্রায় ৯৩%!!! অসহ্য লোড সেডিং,জ্বালানি ভোগান্তি, গ্যাস সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মাথায় নিয়ে,খাল কাটতে যশোর আসছেন প্রধানমন্ত্রী!!! শর্তের বেড়াজালে, আমেরিকা ইরান এর দ্বিতীয় সংলাপ। পুনরায় যুদ্ধের আশঙ্কা!!

যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি!!! সংসদে উত্থাপন করতে বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা!!!

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

অনেক বিতর্কের পরেও কেয়ারটেকার সরকারএর সময়,
যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া বাণিজ্যচুক্তি জাতীয় সংসদে তোলার দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। আজ বুধবার সংসদে পয়েন্ট অব অর্ডারে এ দাবি জানান তিনি।

রুমিন ফারহানা বলেন, গতকাল মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক হয়েছে। সে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বাণিজ্যচুক্তিটির বিষয়ে বেশ কিছু কথা বলেছেন। তার মধ্যে ওই বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানির ঘাটতি, বাংলাদেশের কৃষি ও জ্বালানিপণ্য আমদানির প্রতিশ্রুতি, দেশে ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং বিনিয়োগ আকর্ষণে নীতি সংস্কারের বিষয়গুলো তুলে ধরেন।

 

রুমিন ফারহানা বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত আরেকটি বিষয়ে আমাদের মনোযোগ আকর্ষণ করে বলেছেন, “দুই দেশের মধ্যে বাংলাদেশ থেকে যে পরিমাণ পণ্য আমরা রপ্তানি করি, আমেরিকা থেকে সে পরিমাণ পণ্য আমরা আমদানি করি না, যে কারণে একটা বাণিজ্যঘাটতি তৈরি হয়েছে বিরাট এবং এই বাণিজ্যঘাটতি পূরণের লক্ষ্যে বাণিজ্যচুক্তি হয়েছে।”’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে এই চুক্তি সই হওয়ার কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, তখন দেশের সুশীল সমাজ ও ‘থিঙ্কট্যাংক’ মহল থেকে বলা হয়েছিল, একটি অনির্বাচিত সরকার এ ধরনের চুক্তি সই করতে পারে না। এই চুক্তিতে অনেকগুলো ক্লজ আছে, যেটা বাংলাদেশের স্বার্থবিরোধী। সুতরাং নির্বাচনের পরে যখন একটি নির্বাচিত সরকার আসবে, তখন যেন এই চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু আনফরচুনেটলি আমরা দেখলাম যে না, অন্তর্বর্তীকালীন সরকার শুনল না এবং ৯ ফেব্রুয়ারি এই চুক্তি স্বাক্ষরিত হয়।’

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট