1. news@oasisnews24.com : www.oasisnews24.com : www.oasisnews24.com
  2. info@www.oasisnews24.com : Oasis News 24 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে আসছেন প্রধানমন্ত্রী!! কর্মসূচিতে কি থাকছে?? প্রথম সংসারে তিন সন্তান রেখে বিয়ে করেন নায়ক আলমগীর।। নায়ক আলমগীরের অজানা অধ্যায়!!! সংরক্ষিত নারী আসনে, বিএনপি’র ১৬ জন কোটিপতি, জামাত এনসিপির কয়জন??? ইরান যুদ্ধে হারার পথে আমেরিকা!! সম্মানজনক এক্সিট প্লান খুঁজছে?? পশ্চিমবঙ্গে হয়ে গেল প্রথম দফার নির্বাচন!!! ভোট পড়ার হার প্রায় ৯৩%!!! অসহ্য লোড সেডিং,জ্বালানি ভোগান্তি, গ্যাস সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মাথায় নিয়ে,খাল কাটতে যশোর আসছেন প্রধানমন্ত্রী!!! শর্তের বেড়াজালে, আমেরিকা ইরান এর দ্বিতীয় সংলাপ। পুনরায় যুদ্ধের আশঙ্কা!! সংরক্ষিত মহিলা আসন, যশোরের সাবিরা মুন্নি, আর কে আছেন? বর্তমান বাংলাদেশে তেলের মজুদ কত? দেখে নিন!!! হরমোস প্রণালী ব্লকেট, বাংলাদেশের একমাত্র রিফাইনারি বন্ধ,!!”

যশোরে আসছেন প্রধানমন্ত্রী!! কর্মসূচিতে কি থাকছে??

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী  আজ সোমবার যশোর জেলা সফরে যাচ্ছেন। গতকাল রবিবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রধানমন্ত্রীর সফরসূচিতে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।

সফরসূচি অনুযায়ী, আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি।

সেখান থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
এদিন, যশোরে পৌঁছে প্রধানমন্ত্রী শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই স্থানে আয়োজিত পথসভা বা সুধী সমাবেশেও যোগ দেবেন তিনি।

শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটাই যশোরে প্রথম সফর। আর গত তিন মাসের মধ্যে যশোরে এটা তার দ্বিতীয় সফর।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী বিশাল জনসভায় অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট