1. news@oasisnews24.com : www.oasisnews24.com : www.oasisnews24.com
  2. info@www.oasisnews24.com : Oasis News 24 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

সারা দেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে পালিত হচ্ছে বাংলা নববর্ষ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৪৪০ বার পড়া হয়েছে

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে, বাংলাদেশে পালিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। ঢাকাতে রমনার বটমূলে সংগীত আয়োজনের মাধ্যমে শুরু হয় উদযাপন। এছাড়া সারা দেশে বিভিন্ন জায়গায় মানুষের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়। সকাল থেকেই বিভিন্ন বয়সের নারী পুরুষেরা বৈশাখী কাপড় পড়ে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা যায়। এই ব্যাপক  গরমের মধ্যেও কাউকে সামান্য বিচলিত হতেও দেখা যায়নি। পরিবারসহ সকলকে বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলতে দেখা যায়। আমাদের প্রতিবেদক বিভিন্ন বয়সের নারী পুরুষের সাথে কথা বলে জানতে পেরেছেন যে, পহেলা বৈশাখ হচ্ছে বাঙালির প্রাণের উৎসব, এজন্য তারা যে কোন মূল্যে এটা পালন করতে বদ্ধপরিকর। শিশু কিশোর সহ অনেককে রংবেরঙের কাপড় পড়ে ঘুরতে দেখা গেছে। কোথাও কোথাও রয়েছে বৈশাখী মেলার আয়োজন, সাথে পান্তা ইলিশ এর ব্যাপক আয়োজন। বৈশাখী মেলায় বিভিন্ন ধরনের বৈশাখীর আয়োজন দেখা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট