1. news@oasisnews24.com : www.oasisnews24.com : www.oasisnews24.com
  2. info@www.oasisnews24.com : Oasis News 24 :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে পে স্কেল!! “পহেলা জুলাই থেকে কার্যকর। চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, মূলহোতা কামরুল এখনো ধরাছোঁয়ার বাইরে। জীবননগরে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর ছিনতাই, কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার। ফাসির দণ্ডপ্রাপ্ত আসামি ২৬ বছর পর গ্রেফতার। যশোর কোতোয়ালি থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পোশাক শিল্পকে বাঁচাতে আবারো প্রনোদনা দিতে যাচ্ছে সরকার। স্বামীর হাতে স্ত্রী তিন কন্যাসহ পাঁচজন খুন। বিভিন্ন সরকারি হসপিটালে দালালের দৌরাত্ম্য, ধরতে সারা দেশে ব্যাপক অভিযান। শুভেন্দু অধিকারীর পার্সোনাল সেক্রেটারি আততায়ীর গুলিতে নিহত। সন্দেহ এর তীর তৃণমূল কংগ্রেসের দিকে। হেরে গিয়েও মুখ্যমন্ত্রীর পদ ছাড়বেন না মমতা বন্দ্যোপাধ্যায়

নিউইয়র্কে সন্ত্রাসী হামলায় এক বাংলাদেশী নারী নিহত।

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২৯২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি এক নারী দোকানকর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ফ্লোরিডা স্টেটের ফোর্ট মায়ার্স সিটিতে এ ঘটনা ঘটে বলে দোকানটির মালিক প্রবাসী বিএনপি নেতা আরিফ আহমেদ আশরাফ জানিয়েছেন।

নিহত নিলুফার ইয়াসমিন (৪২) ফোর্ট মায়ার্সে ‘ডিঅ্যান্ডডি কনভেনিয়েন্স স্টোরের’ কর্মচারী ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুর সদরের কুশাখালী ইউনিয়নে। তিনি কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকের বোন।

হত্যাকাণ্ডের পর দেশটির পুলিশ রোবার্ট জোয়াসিন (৪০) নামের একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

নিলুফার ইয়াসমিনকে হাতুড়ি দিয়ে আঘাত করেন হাইতির এক ব্যক্তি। সিসি ক্যামেরার ভিডিও থেকে নেওয়া ছবি।
নিলুফার ইয়াসমিনকে হাতুড়ি দিয়ে আঘাত করেন হাইতির এক ব্যক্তি। সিসি ক্যামেরার ভিডিও থেকে নেওয়া ছবি।

নিলুফারের ওপর আক্রমণের একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা যায়, এক ব্যক্তি হাতুড়ি দিয়ে দোকানের বাইরে পার্ক করা একটি কালো গাড়ির কাঁচ ভাঙচুর করছেন। পরে দোকান থেকে নিলুফার ইয়াসমিন বের হলে তাকেও আঘাত করেন সেই ব্যক্তি। এতে নিলুফার মেঝেতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারী নিলুফারের মাথায় কয়েকবার আঘাত করে সেখান থেকে চলে যান।

নিলুফারকে হত্যার সময় দোকানে একজন স্প্যানিশ নারী কর্মীও ছিলেন। তার বরাতে ‘ডিঅ্যান্ডডি কনভেনিয়েন্স স্টোরের’ মালিক ফ্লোরিডার বিএনপির নেতা আরিফ আহমেদ ঘটনার বর্ণনা দিয়েছেন।

আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিন দুয়েক আগে হাইতির এক ব্যক্তি দোকানে এসে এটিএম মেশিন থেকে ডলার উত্তোলনের চেষ্টা করেন। কিন্তু ক্রেডিট কার্ডের ‘সঠিক পিন নম্বর না দিতে পারায়’ ডলার তুলতে না পেরে ওই ব্যক্তি ক্ষেপে নিলুফারকে গালাগালি করেন। তখন আরেক দোকান কর্মচারী স্প্যানিশ নারী পরিস্থিতি সামলে নেন।

নিলুফারকে হত্যার ঘটনায় গ্রেপ্তার রোবার্ট জোয়াসিন।
নিলুফারকে হত্যার ঘটনায় গ্রেপ্তার রোবার্ট জোয়াসিন।

ওই ঘটনার পর বৃহস্পতিবার ভোরে সেই ব্যক্তি আবার ‘ডিঅ্যান্ডডি কনভেনিয়েন্স স্টোরে’ এসে নিলুফারকে খুঁজতে থাকেন বলে স্প্যানিশ দোকান কর্মচারীর বরাতে বলেন দোকান মালিক আরিফ।

তিনি বলেন, “ভোরে ভেতর থেকে দরজা বন্ধ করে ফজরের নামাজ পড়ছিলেন নিলুফার। তখন হামলাকারী ‘ডিঅ্যান্ডডি কনভেনিয়েন্স স্টোরের’ পার্কে থাকা একটি জিপের গ্লাস হাতুড়ি দিয়ে ভাঙা শুরু করেন। এরপর নিলুফার দরজা খুলে বাইরে এসে বলতে থাকেন- ‘কী সমস্যা, এমন করছেন কেন?’

নিলুফার ইয়াসমিনকে হাতুড়ি দিয়ে আঘাত করার আগে গাড়ির ভাঙচুর করেন আক্রমণকারী।সিসি ক্যামেরার ভিডিও থেকে নেওয়া ছবি।
নিলুফার ইয়াসমিনকে হাতুড়ি দিয়ে আঘাত করার আগে গাড়ির ভাঙচুর করেন আক্রমণকারী।সিসি ক্যামেরার ভিডিও থেকে নেওয়া ছবি।

“এ কথার পরই সেই ব্যক্তি নিলুফারের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। নিলুফার লুটিয়ে পড়লেও কয়েকবার তাকে আঘাত করা হয়। পরে পুলিশ এসে দেখে নিলুফার বেঁচে নেই।”

লক্ষ্মীপুরের কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকের বোন নিলুফার। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে ফোর্ট মায়ার্সে থাকছিলেন তিনি। মাস ছয়েক আগে দোকানটিতে কাজে যোগ দেন।

ব্যবসায়ী আরিফ বলেন, “স্টোর নির্মাণের পর ১৫ বছরের বেশি সময় ধরে ভাড়া দিয়েছি। আগে কখনো এমন নৃশংসতার ঘটনা ঘটেনি। এলাকাটি শান্তিপ্রিয় বলেই সকলে জানি। এ অবস্থায় নিলুফারকে হত্যার ঘটনায় এলাকাবাসীও হতভম্ব।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট