1. news@oasisnews24.com : www.oasisnews24.com : www.oasisnews24.com
  2. info@www.oasisnews24.com : Oasis News 24 :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন, থাকছে না দলীয় প্রতীক, আইনে আসছে ব্যাপক পরিবর্তন!!! বগুড়ায় রহস্যজনক খুন!!! আসামিকে ধরতে জোর তৎপরতা। আবারো কাগুজে প্রতিষ্ঠা হতে যাচ্ছে মানবাধিকার কমিশন। অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে পে স্কেল!! “পহেলা জুলাই থেকে কার্যকর। চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, মূলহোতা কামরুল এখনো ধরাছোঁয়ার বাইরে। জীবননগরে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর ছিনতাই, কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার। ফাসির দণ্ডপ্রাপ্ত আসামি ২৬ বছর পর গ্রেফতার। যশোর কোতোয়ালি থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পোশাক শিল্পকে বাঁচাতে আবারো প্রনোদনা দিতে যাচ্ছে সরকার। স্বামীর হাতে স্ত্রী তিন কন্যাসহ পাঁচজন খুন।

যশোরে মরণ নেশা ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৩৬৯ বার পড়া হয়েছে

ডিবি যশোরের অভিযানে মরণ নেশা ইয়াবা ৩০০ পিচ এবং মাদক বিক্রয়ের ১৯,৭৪,৯০০/- (উনিশ লক্ষ চুয়াত্তর হাজার নয়শত) টাকা সহ ০১ (এক) জন আটক।

ইং-১০/০৪/২০২৬ তাং ০৯.৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি),যশোরে কর্মরত এসআই (নিঃ) মোঃ সালাউদ্দিন খান সঙ্গীয় অফিসার ও ফোর্স এর সমন্বয় একটি চৌকস টিম ঝিকরগাছা থানাধীন পুরাতন নাভারণ বাজার মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, যশোর জেলার ঝিকরগাছা থানাধীন কুন্দিপুর গ্রামস্থ নাভারণ পুরাতন বাজার রেল ক্রসিংয়ে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এর প্রেক্ষিতে এসআই(নিঃ) সালাউদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রওনা হয়ে ইং-১০/০৪/২০২৬ খ্রিঃ তাং ০৯.৪৫ ঘটিকার সময় যশোর জেলার ঝিকরগাছা থানাধীন কুন্দিপুর গ্রামস্থ নাভারণ পুরাতন বাজার রেল ক্রসিংয়ে পৌঁছালে জ্যাকেট পরিহিত একজন ব্যক্তি ডিবি পুলিশের উপস্থিতি টের পাইয়া কৌশলে পালানোর চেষ্টাকালে ধৃত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ জিয়াউর রহমান (৫৫) এর কাছে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে মর্মে স্বীকার করে এবং তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেটে দুইটি কাগজ দিয়ে মোড়ানো অবস্থায় ৫০ পিচ করিয়া মোট (৫০+৫০)= ১০০ (একশত) পিচ কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে। উক্ত আসামী আরো স্বীকার করে বসত বাড়ীতে আরো মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য বিক্রয়ের টাকা মজুদ আছে । তাৎক্ষনিক এসআই (নিঃ) মোঃ সালাউদ্দিন খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ধৃত ব্যক্তিকে নিয়ে তার তথ্যমতে বসতবাড়ীর শয়ন কক্ষের ঢালায় সানসেটের উপর হতে দুইটি জিপারযুক্ত পলিব্যাগে রক্ষিত অবস্থায় ১০০ পিচ করিয়া (১০০+১০০)= মোট ২০০ (দুইশত) পিচ কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং বসতবাড়ীর শয়ন কক্ষের উত্তর পাশের কক্ষে থাকা জুতা রাখার র্যাকের মধ্যে একটি হলুদ রংয়ে‘র লিন্ডা সুজ লেখা জুতার বক্সের মধ্যে হতে মাদক বিক্রয়ের নগদ ১৬,০০,০০০/- টাকা, ও একই কক্ষে থাকা ডেসিং টেবিলের ড্রয়ারের মধ্যে হতে মাদক বিক্রয়ের নগদ ৩,৭৪,৯০০/- টাকা সহ সর্বমোট (১৬,০০,০০০+৩,৭৪,৯০০)= ১৯,৭৪,৯০০/- (উনিশ লক্ষ চুয়াত্তর হাজার নয়শত) টাকা মোঃ জিয়াউর রহমান(৫৫) নিজ হাতে বের করে দেয়া মতে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় উদ্ধারপূর্বক জব্দ করে। উল্লেখ্য উক্ত আসামীর বিরুদ্ধে ০১(এক) টি মাদক মামলা রয়েছে।

আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।

আসামীর নাম ঠিকানা-
১। মোঃ জিয়াউর রহমান(৫৫)
পিং-মৃত আদম আলী
সাং-বড় আঁচড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর, এ/পি সাং-কুন্দিপুর, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর।

উদ্ধার-

১। ৩০০ পিচ কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট
২। মাদক বিক্রয়ের ১৯,৭৪,৯০০/- (উনিশ লক্ষ চুয়াত্তর হাজার নয়শত) টাকা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট