
ঝিনাইদহ সদর উপজেলার কালিকাপুর পশ্চিমপাড়া এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন মো. রাজিব মন্ডল (৩৫), মো. ইমরান হোসেন (ইমন) (২৫) এবং মুনিয়া উম্মেজান অপি (২৪)।
পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।