অসহ্য লোডশেডিং,জ্বালানিতেেলর সংকট, গ্যাস সংকট, ও ধ্রুবমূল্যের উর্ধ্বগতি মাথায় নিয়ে, যশোরে আসছেন প্রধানমন্ত্রী। তার বাবার স্মৃতি বিজড়িত, সারশাই অবস্থিত, উলুসি খাল খননের উদ্বোধন করবেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যশোর বিএনপি ও তার অঙ্গ সংগঠন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তবে যশোরে সাধারণ মানুষের এ নিয়ে তেমন কোন আগ্রহ নেই। যশোরের বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানা গেছে, তারা বর্তমান যে সংকট গুলো আছে এগুলো থেকে মুক্তি চায়।আরো কিছু লোকের সাথে কথা বলে জানা গেছে, তারা আশায় বুক বেঁধেছিলেন যে, প্রধানমন্ত্রী যশোর কে সিটি কর্পোরেশন ঘোষণা করবেন। কিন্তু এ ধরনের ঘোষণা আসবে কিনা এটা এখনো কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি। এদিকে সাধারণ মানুষ দুর্বিষহ লোডশেডিং, ও জ্বালানি তেল সংকটে চরম ভোগান্তিতে জীবনযাপন করছেন। সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর কাছে এই সমস্যা থেকে মুক্তির জন্য আশু কামনা করছেন।